জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনপ্রক্রিয়া
ধাপসমূহঃ
১। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য https://services.nidw.gov.bd/nid-pub/citizen-home/apply ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদনপত্রে উল্লেখিত তারিখে নিম্নবর্ণিত ডকুমেন্টসহ আবেদনকারীকে কনস্যুলেটে উপস্থিত হতে হবে:
ক) আবেদনপত্রের প্রিন্টেড কপি,
খ) আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি,
গ) আবেদনকারীর অনলাইনে যাচাইযোগ্য বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিট)
অথবা
বাংলাদেশী-আমেরিকান আবেদনকারীর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট কর্তৃক ইস্যুকৃত অনলাইনে যাচাইযোগ্য জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিট)
ঘ) আবেদনকারীর বৈধ/অবৈধ বাংলাদেশী পাসপোর্টের কপি
অথবা
পাসপোর্ট না থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত তিনজন বাংলাদেশী নাগরিকের স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র
ঙ) আবেদনকারীর পিতামাতার বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি
অথবা
পিতামাতার অনলাইনে যাচাইযোগ্য জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিট)
অথবা
পিতামাতার বাংলাদেশী পাসপোর্টের কপি
অথবা
পিতামাতার অনলাইনে যাচাইযোগ্য মৃত্যু সনদ (১৭ ডিজিট) – যদি প্রয়াত হন
অথবা
উত্তরাধিকার সনদ (Succession Certificate)
অথবা
পিতামাতার বাংলাদেশী নাগরিকত্ব সনদ
অথবা
পিতামাতার ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
বাংলাদেশে উপজেলা নির্বাচন অফিসার আবেদন যাচাইকালে আবেদনকারীর দেয়া দেশের যোগাযোগ ব্যক্তির নিকট নিম্নোক্ত ডকুমেন্ট চাইতে পারেন: জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, পিতামাতার NID, নাগরিকত্ব সনদ, বাড়ির ইউটিলিটি বিল ইত্যাদি। প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে ব্যর্থ হলে আবেদনকারী NID কার্ড নাও পেতে পারেন।
Procedure for National Identity (NID) Card
Steps:
Or
A copy of the online verifiable Bangladeshi Birth Certificate issued by the Embassy or Consulate (for Bangladeshi-Americans)
Or
A declaration signed by three Bangladeshi nationals with NID residing in the USA
Or
A copy of the Parents’ online verifiable Birth Certificate (17 Digit)
Or
A copy of the Parents’ Bangladeshi Passport
Or
A copy of the online verifiable Death Certificate (17 Digit) [If deceased]
Or
Succession Certificate
Or
Bangladeshi Nationality Certificate of Parents
Or
Dual Nationality Certificate of the Parents (If available)
Other Conditions:
Upazila Election Officer may request the contact person in Bangladesh to provide required documents (Birth Certificate, Passport, Parents’ NID, Parents’ Passport, Utility Bills, etc.). Applicants may not get NID if the contact person fails to supply proper documents.